1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান - News Of Bangla TV আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান - News Of Bangla TV
October 30, 2026, 6:57 pm

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

আব্দুল্লাহ আল সুমন
  • Update Time : Friday, October 30, 2026
  • 13 Time View

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি, কপ৩১ ও সেভ দ্য চিলড্রেনের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব সভায় অংশ নেবেন তিনি
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ের তিনটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং স্টার্ট বাংলাদেশ হাবের চেয়ার ড. মুহম্মদ শহীদ উজ জামান।
আগামী নভেম্বর মাসে তুরস্কে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি ও জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভায় অংশ নেবেন তিনি।
আগামী ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। এবারের প্রতিপাদ্য ‘সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে নেটওয়ার্কের শক্তি’। ৫ নভেম্বর ওয়ার্ল্ড ক্যাফে আলোচনায় তিনি এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের যৌথ তহবিল গঠনে স্টার্ট বাংলাদেশ হাবের উদ্যোগ, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সম্পদের ব্যবহার এবং ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরবেন। একই দিনে বাংলাদেশের মানবিক সহায়তা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিয়েও একটি বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া ৩ নভেম্বর স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় মেম্বার ট্রাস্টি পদে নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন তিনি। এ সময় মানবিক কার্যক্রমে স্থানীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব, জবাবদিহি এবং ন্যায্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
অন্যদিকে, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলনের ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন আয়োজনে অংশ নেবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান। ১৩ নভেম্বর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘From Loss and Damage to Local Resilience’ শীর্ষক আয়োজনে ইএসডিওর পক্ষ থেকে তিনি নেতৃত্ব দেবেন। এতে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে সহনশীলতা গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরা হবে।
১৪ নভেম্বর ‘Community-led Adaptation and Climate Justice’ শীর্ষক অধিবেশনে ‘From Vulnerability to Agency’ শিরোনামে উপস্থাপনা দেবেন তিনি। জামালপুরে নারীদের জলবায়ু ঝুঁকি নিয়ে তাঁর ও ড. সেলিমা আখতারের যৌথ গবেষণার আলোকে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সম্পদ ও সেবায় প্রবেশাধিকার এবং জেন্ডার সংবেদনশীল জলবায়ু অভিযোজনের বিষয়গুলো তুলে ধরা হবে। গবেষণাটি ২০২৫ সালে MOJ Public Health সাময়িকীতে প্রকাশিত হয়।
এ ছাড়া ১১ নভেম্বর নারী নেতৃত্ব ও জলবায়ু উদ্যোগবিষয়ক একটি অধিবেশনের আলোচনা পর্ব এবং ১২ নভেম্বর সুন্দরবন অঞ্চলে স্থানীয় নেতৃত্বাধীন ও জেন্ডার সংবেদনশীল প্রকৃতিভিত্তিক অভিযোজনবিষয়ক আয়োজনে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।
তুরস্কের কর্মসূচি শেষে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের (আরএলটি) সভায় অংশ নেবেন তিনি। এ সভায় আঞ্চলিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ইএসডিওর উন্নয়ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইএসডিও দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, শিশুর অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সুরক্ষা ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আন্তর্জাতিক এসব আয়োজনে ড. মুহম্মদ শহীদ উজ জামানের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, মানবিক কার্যক্রম এবং জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগ বিশ্বপরিমণ্ডলে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

See also  সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST