1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন - News Of Bangla TV ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন - News Of Bangla TV
September 13, 2026, 11:57 pm

ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

এমডি ইলিয়াস, কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : Saturday, July 4, 2026
  • 106 Time View

ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পূর্বে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন চেয়ারম্যান আবদুল হক কোম্পানি । পরে নতুন মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আলমগীর আজিজী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন খুনিয়া পালং ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন রামু কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিয়ান শাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে বক্তারা মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত এই মসজিদ ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মো. ইলিয়াছ বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মসজিদের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

See also  হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST