1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ - News Of Bangla TV মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ - News Of Bangla TV
October 29, 2026, 11:29 am

মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, October 29, 2026
  • 19 Time View
আদমদীঘি
আদমদীঘি

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

বগুড়ার আদমদীঘিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের বিয়ের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার সাতজন মৃত শ্রমিকের পরিবারকে ৩০ হাজার টাকা করে এবং ছয়জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।

 

মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সহসভাপতি মনসুর আলী, বুলবুল ও টুলু, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম, ধর্মবিষয়ক সম্পাদক মুয়াজ্জিন এবং সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভাশেষে প্রধান অতিথি উপস্থিত থেকে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের বিয়ের জন্য অনুদানের চেক বিতরণ করেন।

See also  ফুলবাড়ী ২৯ বিজিবি ১০ প্লাটুন বিজিবি সদস্য সর্বদা প্রস্তুত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST