গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে রোগীদের দুর্ভোগ, সিট না পেয়ে মেঝেতেই চিকিৎসা
গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যাসংকট।
পর্যাপ্ত সিট না পেয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে বিছানা পেতে থাকতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের।

অসুস্থ শরীর নিয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেক রোগী।
একদিকে শারীরিক অসুস্থতা অন্যদিকে হাসপাতালের এমন পরিবেশ সব মিলিয়ে দুর্ভোগের যেন শেষ নেই।

প্রশ্ন হলো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীরা যদি ন্যূনতম শয্যাসুবিধাটুকুও না পান তাহলে তাঁরা যাবেন কোথায়
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতালের শয্যাসংকট নিরসন এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
রোগীদের দুর্ভোগ, সিট না পেয়ে মেঝেতেই চিকিৎসা
মানুষের মৌলিক অধিকার চিকিৎসাসেবা যেন দুর্ভোগের কারণ না হয়।