গত কয়েক সপ্তাহ পূর্বে টানাবর্ষন ও পাহাড়ি ঢলে উখিয়া উপজেলার বেশ কিছু পরিবার মারাত্মক ভাবে ক্ষতি গ্রস্ত হয়। ভেঙ্গে যায় অনেকের বাড়ীঘর। রানু বালা মল্লিক তাদের একজন। স্বামী হারা অসহায় দরিদ্র পরিবারের এক মাত্র সয়নক্ষক টি ভেঙ্গে যায় অতিবৃষ্টিতে। এ খবর গত ২৫ জুলাই সংবাদ পত্রে প্রকাশ হলে সর্বপ্রথম রাজাপালং ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি হেলাল উদ্দিন মেম্বার সরজমিনে গিয়ে পরিবারটিকে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
“উখিয়ায় অসহায় বিধবা নারীর পাশে দাঁড়ালেন নির্বাহী কর্মকর্তা ”
পরে, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার, ঘরভেঙ্গে যাওয়ার সংবাদটি পেলে পরিবারটিকে আর্থিক সহায়তা দানে আশ্বস্ত করেন, এবং রানু বালা মল্লিকে শান্তনা দেন।
বিধবা নারীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী (২ আগস্ট) দুপুর ১ টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার রানু বালা মল্লিকের হাতে নগদ অর্থ সহ ঢেউ টিন তুলে দেন, এ সময় উপস্থিত ছিলেন তহিদুল ইসলাম, উপজেলা,প্রকৌশলী কর্মকর্তা ,গিয়াসউদ্দন, সহকারী প্রকৌশলী, প্রকল্প বাস্তবতায় অফিস উখিয়া,
গণমাধ্যম কর্মী, সিরাজুল কবির বুলবুল, গিয়াস উদ্দিন প্রমুখ।
নগদ অর্থ ও ঢেউ টিন পেয়ে রানু বালা মল্লিক মানবিক নির্বাহী কর্মকর্তা পান্না আকতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সংবাদটি সোশ্যাল মিডিয়া প্রকাশ হওয়ার পর থেকেসামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাহী কর্মকর্তা প্রশংসা ভাসেন।
“উখিয়ায় অসহায় বিধবা নারীর পাশে দাঁড়ালেন নির্বাহী কর্মকর্তা ”