1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রশিক্ষণ - News Of Bangla TV ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রশিক্ষণ - News Of Bangla TV
July 30, 2026, 2:41 pm

ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রশিক্ষণ

আব্দুল্লাহ আল সুমন
  • Update Time : Wednesday, June 10, 2026
  • 64 Time View

ঠাকুরগাঁওয়ে  ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

তরুণ-তরুণীদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ । বেসরকারি উন্নয়ন সংস্থা ISDO-এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার তরুণ সাংবাদিক, মানবাধিকারকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষার্থীসহ ৩০ জন অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, দায়িত্বশীল অনলাইন আচরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে ধারণা প্রদান করা হয়। বিভিন্ন সেশন, দলীয় আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ ও দায়িত্বশীলভাবে মত প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়।আলোচকেরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। তবে ডিজিটাল মাধ্যমে এ অধিকার চর্চার ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের মতামতের প্রতি সম্মান এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ভুয়া তথ্য, ঘৃণামূলক বক্তব্য ও অনলাইন সহিংসতা প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা, মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ঠাকুরগাঁও জেলার জন্য এ কর্মসূচির আওতায় একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে তরুণদের ডিজিটাল নাগরিকত্ব, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী করা হবে।

উল্লেখ্য, এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

 

ঠাকুরগাঁওয়ে  ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

See also  বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গ্রামাঞ্চল শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত,খোলা আকাশের নিচে মানবেতর জীবন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST