1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা - News Of Bangla TV
July 28, 2026, 1:03 pm

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নূরুল হক মনিরামপুর প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 9, 2026
  • 74 Time View

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

 

নতুন কোন করারোপ ছাড়াই নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে যশোরের মণিরামপুর পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে। প্রথম শ্রেণির এ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্যপ্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক  উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।  মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সম্রাট হোসেন। পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,  জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদেও যুগ্ম আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মুহিব বুল্লাহ মনু প্রমুখ।

 

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির মণিরামপুর পৌরসভার ১৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার আয়তনের পৌসভায় বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়। সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, আধুনিক আলোকসজ্জা এবং পরিবেশবান্ধব নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে একই অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষনা হয়েছে। বাজেটে সম্ভব্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি উনিশ লক্ষ ৭০ হাজার ৭ শত ১১ টাকা।

 

 

 

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

See also  পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST