1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন - News Of Bangla TV বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন - News Of Bangla TV
September 13, 2026, 3:50 pm

বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 40 Time View

বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামি ও অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে বাঘা থানা পুলিশের একাধিক দল এসব অভিযান পরিচালনা করে।

বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল, মানিকেরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রাজশাহী শহরে পৃথক অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। একই সময়ে উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

See also  জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST