1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : এক চিলতে হাসি - News Of Bangla TV মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : এক চিলতে হাসি - News Of Bangla TV
September 14, 2026, 5:14 pm

মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : এক চিলতে হাসি

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Sunday, September 13, 2026
  • 17 Time View

সুপরিচিত ও জনপ্রিয় কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার,ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা কবিতা : *এক চিলতে হাসি*

*এক চিলতে হাসি*
-মাধুরী ব্যানার্জী

এক চিলতে হাসি যদি
ফোটে কারও মুখে,
হাজার দুঃখ হারিয়ে যায়
আলোর রঙিন সুখে।

এক চিলতে হাসি যেন
ভোরের প্রথম আলো,
মেঘে ঢাকা মনটা বলে
“জীবন এখন ভালো।”

এক চিলতে হাসি এসে
মুছে চোখের জল,
শুকনো মনে ফুল ফুটিয়ে
আনে খুশির রোল।

এক চিলতে হাসি কখনো
হয় যে মনের সাথী,
নিঃসঙ্গতার নীরব রাতে
জ্বালে আশার বাতি।

তাই তো হাসি ছড়িয়ে দিই
পথের বাঁকে বাঁকে,
একটু হাসি ফিরিয়ে দিতে
ভালোবাসা থাকে।

এক চিলতে হাসি থাকুক
সবার জীবনজুড়ে,
অন্ধকারও হার মেনে যাক
আলোর হাতটি ধরে।

See also  দেলো চাচা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST