1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু - News Of Bangla TV সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু - News Of Bangla TV
October 29, 2026, 12:05 pm

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, October 29, 2026
  • 19 Time View

 বগুড়ার আদমদীঘিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সিজন-২ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়নের পাশাপাশি সান্তাহার পৌরসভা এলাকায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের জন্য ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একই সময়ে সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আগামী ১ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় সান্তাহার স্টেডিয়ামে ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস এবং দিন দুপুর ১২টায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রি কলেজের সভাকক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষক ও দায়িত্বপ্রাপ্তরা হলেন- ফুটবলে জাহিদ খান, সাঁতারে আব্দুল জলিল, দাবায় খালেদা খানম, কাবাডিতে শীতেন্দ্রনাথ মজুমদার, ব্যাডমিন্টন ও ভলিবলে অশোক কুমার ঘোষ এবং রতন কুমার বসাক, ক্রিকেটে ফরিদুল ইসলাম ও শামীম পারভেজ, অ্যাথলেটিকসে চন্দনা বসাক ও সাজেদা খানম এবং টেবিল টেনিসে শহিদুল ইসলাম। পরবর্তী আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী একযুগে সারাদেশে এই নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

সিজন-২ উদ্বোধন করবেন।

সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” সিজন-২ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়েরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এভাবে ধাপে ধাপে প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আগামী ৫নভেম্বর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST