1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আগামীকাল হতে সারাদেশে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু - News Of Bangla TV আগামীকাল হতে সারাদেশে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু - News Of Bangla TV
July 29, 2026, 2:16 pm

আগামীকাল হতে সারাদেশে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু

ডেক্স নিউজ
  • Update Time : Sunday, March 20, 2022
  • 215 Time View

আগামীকাল হতে সারাদেশে দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু

“আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” এর অধীনে ও তত্ত্বাবধানে আগামীকাল ২১ মার্চ ২০২২, সোমবার থেকে শুরু হচ্ছে সারাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার। পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং ১২.৩০ মিনিটে শেষ হবে। শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা ১১.৩০ মিনিটে। ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন যথাক্রমে বুখারী শরীফ-২, মুসলিম শরীফ-১, বুখারী শরীফ-১, মুসলিম শরীফ-২, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, তিরমিযী শরীফ-১, আবু দাঊদ শরীফ, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তহাবী শরীফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরীক্ষা বন্ধ থাকবে।আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দেশবাসী সকলের নিকট যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয় এ জন্য বিশেষভাবে দু‘আর আবেদন করেছেন। আল্লাহ পাক সকলের কল্যাণ করুন।

See also  আবনায়ে আরজাবাদ সম্মেলন- ২০২২ই"সফল করার আহ্বান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST