1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
গজারিয়া পশ্চিম বাজার রাস্তাটি বেহাল চরম দুর্ভোগে জনসাধারণ - News Of Bangla TV গজারিয়া পশ্চিম বাজার রাস্তাটি বেহাল চরম দুর্ভোগে জনসাধারণ - News Of Bangla TV
September 14, 2026, 6:52 am

গজারিয়া পশ্চিম বাজার রাস্তাটি বেহাল চরম দুর্ভোগে জনসাধারণ

নিজাম, লালমোহন প্রতিনিধি
  • Update Time : Friday, June 5, 2026
  • 172 Time View

লালমোহন গজারিয়া পশ্চিম বাজার থেকে খালগরা পর্যন্ত রাস্তাটি বেহাল চরম দুর্ভোগে জনসাধারণ

 

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজার থেকে খালগরা পর্যন্ত রাস্তাটি বেহাল চরম দুর্ভোগে জনসাধারণ । সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে স্থানীয় জনগণ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রাস্তাটির সাথে সংযুক্ত রয়েছে একটি হাই স্কুল একটি প্রাইমারি স্কুল প্রতিনিয়ত কোমলমতি শিশুরা স্কুলে আসা-যাওয়া করে

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ সড়ক ব্যবহার করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসী অভিযোগ করেন, বর্ষা মৌসুমে সড়কের গর্তগুলোতে হাঁটুসমান পানি জমে যায়। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

স্থানীয়দের দাবি, জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

 

 

 

লালমোহন গজারিয়া পশ্চিম বাজার থেকে খালগরা পর্যন্ত রাস্তাটি বেহাল চরম দুর্ভোগে জনসাধারণ

See also  ভালুকার দুই যুবকসহ সীমান্তে আটকে পড়া ব্যক্তিরা নিখোঁজ, অপর পয়েন্টে অবরুদ্ধ ৩ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST