1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে - News Of Bangla TV রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে - News Of Bangla TV
September 13, 2026, 6:12 pm

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, July 13, 2026
  • 45 Time View
রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে
রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ ।পানি বাড়ছে রাজশাহীর পদ্মায়। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে পদ্মা নদীর পানি।

গেল ২৪ ঘণ্টায় পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে দশমিক ৩১ সেন্টিমিটার। বর্তমানে রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে

রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পাউবো পানি পরিমাপ করে।

রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, গেল জুন মাসের শেষের দিক থেকে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে থাকে। সর্বশেষ গত শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় পদ্মার পানি ছিল ১০ দশমিক ৫৩ সেন্টিমিটার। তার এক সপ্তাহের মাথায় পদ্মার পানি বেড়েছে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটারে।

৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৩৪ সেন্টিমিটার। এই দিনগুলোতে শূন্য দশমিক ৩ সেন্টিমিটার কমে পদ্মার পানি প্রবাহিত হয়। ১০ জুলাই থেকে ফের বাড়তে থাকে পদ্মার পানি। এদিন সকাল ৯টায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৪১ সেন্টিমিটারে। এছাড়া গতকাল শনিবার (১১ জুলাই) রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটার পদ্মার পানি প্রবাহিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানি উঠতে শুরু করেছে।

নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, গেল কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কুচুরিপানা। কুচুরিপানা আসা মানে পদ্মার পানি বাড়া। আষাঢ় মাস শেষভাগে। পদ্মার পানি কমা-বাড়ার মধ্যে থাকে। শ্রাবণের শেষভাবে এসে প্রচুর পানি বাড়ে।

পদ্মা পাড়ের সাতবাড়িয়া এলাকার নজরুল বলেন, বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ে। তখন কুচুরিপানা ভেসে আসে। বছরের অন্য কোন সময় এভাবে কুচুরিপানা ভেসে আসে না।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি বাড়ছে। যদিও সামান্য, তবুও বাড়ছে। রোববার সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মার পানি পরিমাপ করে দেখা গেছে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মার বিপৎসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। এর ৭ দশমিক ৬ সিন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

See also  ছাত্রকে মারধর করলো জুয়াড়ি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST