1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র পক্ষ থেকে দুই পরিবার পেল ভ্যান - News Of Bangla TV অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি'র পক্ষ থেকে দুই পরিবার পেল ভ্যান - News Of Bangla TV
September 12, 2026, 5:04 pm

অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি’র পক্ষ থেকে দুই পরিবার পেল ভ্যান

আসাদুজ্জামান ফারুকী, নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, June 29, 2026
  • 91 Time View

অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ’র পক্ষ থেকে দুই পরিবার পেল ভ্যান, চাবি তুলে দিলেন জামায়াত আমীর কামারুজ্জামান

 

অসহায় ও কর্মক্ষম মানুষের স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ’র পক্ষ থেকে দুই অসহায় ব্যক্তির মাঝে ভ্যানগাড়ি উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বিকালে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভ্যানগাড়ির চাবি হস্তান্তর করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান উপকারভোগীদের হাতে ভ্যানের চাবি তুলে দেন।
ভ্যানগাড়ি প্রদান করা হয় উপজেলার শ্রীপতিপুর গ্রামের আবু বকর সিদ্দিক তোতা, পিতা—আকছেদ আলী সরদার এবং ওফাপুর গ্রামের আনিসুর রহমান, পিতা—আব্দুল খালেক শেখকে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ কে এম কুরবান আলী, জাহিদ হাসান মিঠু, যুগিখালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান, কেরালকাতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত, কেড়াগাছি ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ, হেলাতলা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমামুল ইসলাম, জামায়াত নেতা আতিয়ার রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা একটি মহৎ উদ্যোগ। এ ধরনের সহযোগিতা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  অশ্রুসিক্ত বিদায়ে কলারোয়া ছাড়লেন ওসি এইচ এম শাহীন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST