উখিয়ায় শুভ উদ্বোধন হলো ” নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনাল ”
সিরাজুল কবির বুলবুল
উখিয়া, কক্সবাজার
যুগের সাথে পাল্লা দিয়ে বিদেশ যাত্রা সহজলভ্য করতে (২৫ অক্টোবর) রবিবার বাদ জহুর ফিতা কেটে উদ্বোধন করা হলো
নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনালের।
এ সময় উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মীর শাহেদুল ইসলাম রোমান, উপস্থিত ছিলেন, পীরে কামেল হযরত মওলানা, আহাম্মদ হোসেন, উখিয়া কলেজে সাবেক, অধ্যাপক, তহিদুল আলম তহিদ, বিএনপি নেতা, সালাম সিকদার, আহাসান উল্লাহ, মো: হাশেম, উখিয়া উপজেলা সী লাইন, মালিক সমিতির সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, শামসুল আলম প্রকাশ ( পার্টপোট শামসু) বলেন,
আপনাদের কষ্ট করে আর কক্সবাজার, চট্টগ্রাম যেতে হবেনা, আপনাদের ঘরের দুয়ারে আমরা আপনাদের
সেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি।এসময় উপস্থিত অতিথি বৃন্দরা তাদের গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।