1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আবু জাহিদ ডাবলু-কে ফুলেল শুভেচ্ছা - News Of Bangla TV আবু জাহিদ ডাবলু-কে ফুলেল শুভেচ্ছা - News Of Bangla TV
September 12, 2026, 4:08 pm

আবু জাহিদ ডাবলু-কে ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
  • Update Time : Thursday, June 18, 2026
  • 164 Time View

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল, সাতক্ষীরা জেলা শাখা।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের জেলা শাখার সভাপতি মোঃ আকবর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আবু জাহিদ ডাবলুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, সহ-সভাপতি শেখ হাবিব হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আবু জাহিদ ডাবলুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে পারস্পরিক শুভেচ্ছা ও ভবিষ্যতে জেলার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

See also  ঈদুল আজহা উপলক্ষে পাইকগাছার চাঁদখালীতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST