1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
উখিয়ায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত - News Of Bangla TV উখিয়ায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত - News Of Bangla TV
July 30, 2026, 10:42 pm

উখিয়ায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 17 Time View

মাদক মুক্ত পরিবেশ, অপহরণ, খুন,ছিনতাই, চোরাচালান প্রতিরোধে (২৮ জুলাই) মঙ্গলবার সকাল এগারো ঘটিকার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতারের সভাপতিত্বে উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা, সহকারী কমিশনার ভূমি, শারমিন সুলতানা, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, উপস্থিত ছিলেন, উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আতিকুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সুলতান, জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আমির,আবুল ফজল সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সীমান্তে যদি (বি,জি,বি) যদি তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন তাহলে মাদকদ্রব্য চোরাচালান এমনিতে বন্ধ হতে বাধ্য, তিনি ( বি,জি,বি)’র গত একমাসের মাদক বিরোধী অভিযানের প্রশংসা করেন।
সাথে, সাথে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত অপরাধের জন্য ( এপিবিএন) পুলিশকে হুশিয়ারী উচ্চারণ করেন,তিনি বলে আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমি সরকারের অনুমতি নিয়ে শরনার্থী শিবের অপরাধকর্ম বন্ধ করতে সেনাবাহিনীকে ক্যাম্প নিয়ন্ত্রণের দায়িত্ব দেবো,তিনি উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জননিরাপত্তা রক্ষায় আরো অগ্রণী ভুমিকা পালনে নির্দেশ দেন। তিনি পরিস্কার ভাষায় বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ধরনের খুন,অপহরণ, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড আমি বরদাস্ত করবনা প্রয়োজনে আমি আরো কঠোর হবো, আমার তেজ এখনো ফুরিয়ে যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST