1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার আয়োজিত  বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত  - News Of Bangla TV এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার আয়োজিত  বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত  - News Of Bangla TV
October 28, 2026, 9:28 am

এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার আয়োজিত  বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বিপ্লব সরকার
  • Update Time : Tuesday, October 6, 2026
  • 71 Time View

এলেঙ্গায় গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার আয়োজিত  বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।
নিজস্ব  সংবাদদাতা: বিপ্লব সরকার,
টাঙ্গাইলের এলেঙ্গায়  “গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার” আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  । গত ০৫ অক্টোবর সোমবার দুপুরে লুৎফর রহমান মতিন মহিলা কলেজ মিলনায়তনে  এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান  উদ্বোধন করেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মোজাম্মেল হক হিরু। প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মো. বুলবুল আহমেদ সিকদারের  সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি পরিষদের আহবায়ক মো. লুৎফর রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও সমাজ হিতৈষী  মো. সেকান্দর আলী সিকদার লেবু। আলোচনায় অংশ গ্রহন করেন সরকারি শামসুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া এবং জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  গোবিন্দ চন্দ্র দাস প্রমুখ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় বিতর্কে লুৎফর রহমান মতিন মহিলা কলেজকে পরাজিত করে সরকারি শামসুল হক কলেজ বিজয়ী হয়। কুইজ প্রতিযোগিতায় জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে এলেঙ্গা এলেঙ্গা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

See also  মোবাইলের নানান দিক: উপকারের চেয়ে ক্ষতিই কি বেশি? ধ্বংসের পথে কিশোর-যুবসমাজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST