1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাস ধরে জীবন রক্ষাকারী উচ্চরক্তচাপে ঔষুধ নেই - News Of Bangla TV কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাস ধরে জীবন রক্ষাকারী উচ্চরক্তচাপে ঔষুধ নেই - News Of Bangla TV
October 28, 2026, 4:37 pm

কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাস ধরে জীবন রক্ষাকারী উচ্চরক্তচাপে ঔষুধ নেই

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 54 Time View

কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাস ধরে জীবন রক্ষাকারী উচ্চরক্তচাপে ঔষুধ নেই!

সিরাজুল কবির বুলবুল
উখিয়া কক্সবাজার

গরীব, অসহায়, দরিদ্র পরিবারের রোগীদের কথা চিন্তা করে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে জীবন রক্ষাকারী, উচ্চরক্তচাপ,হৃদরোগ, ডায়বেটিস সহ বিভিন্ন জঠিল রোগের মেডিসিন সরবরাহ করে আসছে বিনামুল্যে।

এর পূর্ণাঙ্গ সূবিধা ভোগ করছেন স্থানীয় জনগোষ্ঠী।এতে গরীব,অসহায় এবং স্থানীয় রোগীরা নিয়মিত নিকটস্থ হাসপাতাল থেকে বিনামূল্যে ঔষুধ গুলো সঠিক চিকিৎসা সেবা পেয়ে আসছে।
কিন্তু বিগত দুইমাস ধরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঔষুধ গুলো নিয়মিত পাওয়া যাচ্ছেনা বলে স্থানীয় রোগীরা জানান।

জীবন রক্ষাকারী মেডিসিন গুলো না পেয়ে ঔষুধ সেবন করতে না পেরে অনেক রোগী হাসপাতাল কতৃপক্ষের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানাযায়।

(১৪ অক্টোবর) বুধবার
হাসপাতালে গেলে এই চিত্র ধরা পড়ে প্রতিবেদককে কাছে।
এই বিষয়ে জানতে চাইলে
৩নং চেম্বারে দায়িত্বরত চিকিৎসক জানান,মাঝে, মাঝে এমনটি হয় মেডিসিন সবসময় স্টকে থাকেনা, এখানে আমার কিছু করার নেই। আপনি এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

পরে, প্রতিবেদক উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাক্তার, এহসান উল্লাহ সিকদারের সাথে আলাপ করলে তিনি দায়সারা কন্ঠে বলেন, আমরা কোম্পানিকে চাহিদা দিয়েছি,ঔষধ না দিলে আমরা কি তাদের সাথে জগড়া করতে পারবো?

একদিকে অসহায়, দরিদ্র পরিবারের রোগী টাকার অভাবে ঔষুধ কিনতে পারছেননা! সরকারি হাসপাতালে মেডিসিনের মেডিসিন না পেয়ে মরু মন সরু করে বাড়ী ফিরে যাচ্ছে, অন্য দিকে দায়িত্ব অবহেলার কারণে যথাযথ সময়ে মেডিসিন হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে।

সচেতন মহলের প্রশ্ন এই দায়ভার কার? কারা সরকারকে বার,বার প্রশ্নবৃদ্ধ করছে।

See also  মেধাবী ছাত্র আবু রায়হানের ১১তম জন্মদিন উদযাপিত: সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় বিশিষ্টজনেরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST