1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে মোস্তাক-ফারুকী-জাহিদুল - News Of Bangla TV কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে মোস্তাক-ফারুকী-জাহিদুল - News Of Bangla TV
October 28, 2026, 4:35 pm

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে মোস্তাক-ফারুকী-জাহিদুল

কলারোয়া প্রতিনিধি
  • Update Time : Thursday, October 22, 2026
  • 96 Time View

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে মোস্তাক-ফারুকী-জাহিদুল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ফারুকী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে নতুন নেতৃত্ব দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কলারোয়া রিপোর্টার্স ক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ফারুকী ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর হবে—এমন প্রত্যাশা সাংবাদিক মহলের।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

See also  কলারোয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST