1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু - News Of Bangla TV কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু - News Of Bangla TV
October 28, 2026, 4:37 am

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
  • Update Time : Friday, July 24, 2026
  • 115 Time View

বিদ্যুৎ বিল দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে বাবা ছেলের কথা কাটাকাটি একপর্যায়ে মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ছেলে জুলফিকার আলী বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। মৃত জুলফিকার আলী (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিশকুড় গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে বিদ্যুৎ বিলের টাকা দেওয়া নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে ছেলের জুলফিকার আলী হাত দিয়ে মিটার থেকে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

See also  ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST