1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কালীগঞ্জে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট - News Of Bangla TV কালীগঞ্জে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট - News Of Bangla TV
September 15, 2026, 5:00 am

কালীগঞ্জে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

হাফিজুর রহমান কালিগন্জ প্রতিনিধি
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 52 Time View

কালীগঞ্জে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

হাফিজুর রহমান কালীগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামে এক রাতে পাশাপাশি দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। সোমবার (৩ আগস্ট) গভীর রাতে সাইহাটি গ্রামের মৃত ইমাম আলীর ছেলে আজিম এবং একই গ্রামের মৃত বাবর আলীর ছেলে শাকিলের বাড়িতে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা আজমের বাড়ি থেকে নগদ এক ভরি ওজনের চুড়ি ,৪ আনা ওজনের কানের দুল, আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। অন্যদিকে শাকিলের বাড়ি থেকে ১০ আনা ওজনের স্বর্ণের আংটি, ১ ভরি ১২ আনা ওজনের চেইন,২ জোড়া কানের দুল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাত দুটোর দিকে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থার পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

See also  বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST