1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে মাদকা সক্তদের হামলা - News Of Bangla TV কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে মাদকা সক্তদের হামলা - News Of Bangla TV
September 14, 2026, 4:03 am

কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে মাদকা সক্তদের হামলা

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 58 Time View

কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে মাদকা সক্তদের হামলা

 মাদকবিরোধী সমাবেশ চলাকালীন পুলিশের উপস্থিতিতে মাদকাসক্তদের হামলায় সভা পন্ড। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম যুব কমিটির আয়োজনে বুধবার (২৪ জুন) বিকাল ৫ টার দিকে কাকশিয়ালি ব্রিজের নিচে দুর্গা মন্দিরের সামনে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সমাবেশ চলাকালীন এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসচেতনতা মূলক মাদকবিরোধী সমাবেশ চলাকালীন বাজার গ্রামের মাদকাসক্ত আসলাম মাদক সেবন করে এমন বক্তব্য কে ঘিরে পরবর্তীতে তার পরিবারের সদস্যরা মাদকবিরোধী সমাবেশে হামলা করে। ওই সময় সমাবেশ উপস্থিত সুধী, সাংবাদিক, সচেতন জনগণ ক্ষুব্ধ হয়ে তারা প্রতিহত করে। পুলিশের উপস্থিতিতে এমন নেক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় উপস্থিত থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি থানার অফিসার্স ইনচার্জকে জানাবেন বলে জানান। দীর্ঘদিন যাবত মাদকাসক্তরা এবং মাদক ব্যবসায়ীরা উপজেলা সদরের বাজার গ্রাম সহ আশেপাশের এলাকায় মাদক বিক্রি করে মাদকের অভয়ারণ্য সৃষ্টি করে আসছে। সেটাকে প্রতিহত ও প্রতিরোধ করতে এলাকার সচেতন যুবকরা এ মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে আওরাঙ্গজেব খোকনের সভাপতিতে এবং থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন, কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ আজাদুর রহমান, বাজার গ্রাম দুর্গা মন্দির কমিটির সভাপতি বিপ্লব অধিকারী ওরফে জয় বাংলা প্রমূখ।

 

কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে মাদকা সক্তদের হামলা

See also  কালীগঞ্জে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST