1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় অভিযোগ - News Of Bangla TV নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় অভিযোগ - News Of Bangla TV
September 11, 2026, 5:35 pm

নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় অভিযোগ

সেলিম খান
  • Update Time : Sunday, August 2, 2026
  • 106 Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে ভাংচুর, তালা মেরে দেয়ার পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় রাষ্ট্রসংস্কার ফোরাম (SDF) এর নেতা আয়াস সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

https://www.facebook.com/share/v/1F6QHbY3qz/

জানা গেছে, ১ আগস্ট দুপুর ১ টা থেকে তারা তোপখানা রোডস্থ কার্যালয় ভাংচুর ও নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে হত্যার হুমকি দিচ্ছিলো। সন্ধ্যা সাড়ে ৫ টায় নতুনধারার কার্যালয় ভাংচুর তালা লাগানোর খবর শুনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা আসলে তার শ্লীলতাহানির চেষ্টা ও তাকে শারিরীকভাবে লাঞ্চিত করে।

 

নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় অভিযোগ

 

এসময় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা চলে আসলে আয়াস দ্রুত পালিয়ে যায়, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে। শাহবাগ থানায় দায়ের কৃত অভিযোগে উল্লেখ করা হয়, পুরো ঘটনার নেতৃত্বে থাকা জুলাই নেতা দাবি কারী রাষ্ট্রসংস্কার ফোরাম (SDF) এর নেতা আয়াসসহ অন্যান্যরা নতুনধারার চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দকে দেখে নেয়ার হুমকি দিয়েই যাচ্ছেন বলে অভিযোগ করেছেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

 

মোমিন মেহেদী আরো বলেন, ২০১৮ সালে আমাকে গুম করেছিলো, সেনাবাহিনীতে থাকা যুদ্ধাপরাধীদের দোসররা, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর হামলা করে আমাকে ও শান্তা ফারজানাকে নির্মমভাবে আহত করেছিলো স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির। এখন আবার জুলাইর অযুহাতে হত্যার হুমকি দিচ্ছে দেশ বিরোধীচক্র। এমতবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

এ বিষয়ে শাহবাগ থানায় করা অভিযোগের তদন্ত কর্মকর্তা হিসেবে
এসআই মনিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের আগেই তিনি নতুনধারার কার্যালয়ে এসে পরিদর্শন করে গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে নতুনধারার মিডিয়া সেল।

আরও পড়ুন

নতুনধারার কার্যালয় ভাংচুর ও শান্তা ফারজানার উপর হামলার ঘটনায় অভিযোগ

ফেজবুক

See also  বসবাস করা বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST