1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ফুটপাথ পত্রিকার আয়োজনে ‘সবার খবর’-এর দুর্গাপুজো সংখ্যা প্রকাশ - News Of Bangla TV ফুটপাথ পত্রিকার আয়োজনে ‘সবার খবর’-এর দুর্গাপুজো সংখ্যা প্রকাশ - News Of Bangla TV
October 28, 2026, 3:07 pm

ফুটপাথ পত্রিকার আয়োজনে ‘সবার খবর’-এর দুর্গাপুজো সংখ্যা প্রকাশ

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Sunday, October 4, 2026
  • 73 Time View

ফুটপাথ পত্রিকার আয়োজনে ‘সবার খবর’-এর দুর্গাপুজো সংখ্যা প্রকাশ

বাইজিদ মন্ডল কলকাতা:-
মৌলালীর যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ফুটপাথ পত্রিকার উদ্যোগে প্রকাশিত হল প্রভাতী দৈনিক ‘সবার খবর’-এর দুর্গাপুজো সংখ্যা। ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ছিল পত্রিকা প্রকাশ, আলোচনা, সংগীত, নৃত্য, গীতিআলেখ্য ও নাট্য পরিবেশনা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের ডায়মন্ড হারবার শাখার সম্পাদক শ্রীমৎ স্বামী ত্যাগনন্দজী মহারাজ। তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন। এ বিষয়ে আলোচনায় অংশ নেন ডঃ শঙ্কর প্রসাদ নস্কর, অভিজিৎ ব্যানার্জি ও সুপ্রিয় মুখোপাধ্যায়। গীতিআলেখ্য পরিবেশন করেন ঈশিতা আর্টসের কর্ণধার মিতা রায় ও তাঁর দলের শিল্পীরা। এছাড়া সুদীপ্ত চন্দ্রের নেতৃত্বে সমবেত সংগীত এবং চৈতালি কুণ্ডুর একক সংগীত পরিবেশিত হয়।

আবু তাহের, সমীক সাধন ঘোষ, অসিত বরণ দাস, শাহাদাত হোসেন শেখ-সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ‘সবার খবর’-এর দুর্গাপুজো সংখ্যা প্রকাশিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিকে স্মারক সম্মানে ভূষিত করা হয়। ‘রত্নগর্ভা মা’ সম্মান পান স্বাগতা ব্যানার্জি, রীতা মণ্ডল, সবিতা বেগম, দেওলা সোরেন, লিপিকা সরকার, মল্লিকা গায়েন, বিপাশা মান্না, মুর্শিদা বেগম, বাসন্তী চক্রবর্তী, সুভাষিনী নায়েক, ঝুমা ঘোষ ও লিলি কয়াল।

এছাড়াও দৈনিক ‘সুখবর’-এর সম্পাদক শমীক সাধন ঘোষ, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক আবু তাহের, একলব্য সংস্থার সম্পাদক সৌরিশ দে, সমাজসেবী গুরমিত সিং, শিল্পোদ্যোগী সঞ্জয় সেনগুপ্ত, বাসুদেব হালদার ও ওমপ্রকাশ সিং এবং ব্যবসায়ী প্রণবেশ হালদারকে সম্মানিত করা হয়।

সাংবাদিকদের মধ্যে বণি সিংহ, দিলীপ ঘোষ, বাইজিদ মণ্ডল, পরিমল কর্মকার-সহ অনেকে স্মারক সম্মান পান। সম্মানিত হন সাংবাদিক-ছড়াকার অমর নস্কর, বাচিক শিল্পী মঞ্জুলিকা মুন্সি, লেখিকা মালা মুখোপাধ্যায়, জাহানারা রহমান, করবী দে, নন্দিনী চক্রবর্তী ও সুতপা মুখোপাধ্যায়-সহ বিশিষ্টজনেরা।

আইনজীবী শিবনাথ দাসগুপ্ত ও সমাজসেবী আইনজীবী নিবেদিতা মুখার্জি, তবলা বাদক বাপী হাজরা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর শিল্পীদেরও স্মারক সম্মানে ভূষিত করা হয়।

See also  ‘নালিয়ার দোলা’তেই স্থায়ী ক্যাম্পাস চায় জনতা

অনুষ্ঠানের শেষ পর্বে জয়ন্ত রসিকের রচনা ও নির্দেশনায় ‘ইদানিং’ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘অন্য কুরুক্ষেত্র’। সারাদিনের এই অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি জগতের কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যিক ঝুমা সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST