1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত - News Of Bangla TV বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত - News Of Bangla TV
July 30, 2026, 2:24 am

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদন: শেখ মোঃ আব্দুল হামিদ
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 116 Time View

বাংলাদেশ  ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার ছমুনায় অবস্থিত মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আহ্বায়ক কমিটি গঠন, আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা সৈয়দ আবু ইউসুফ মোঃ মহিউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মুফতি আবু ওয়াক্কাস হালেমী সাহেব।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সমাজে নৈতিক ও আদর্শিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এবং সুশিক্ষিত, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা পালন করা প্রয়োজন। তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ কাওসার আলম এবং সৈয়দ আবু বকর মোঃ জাবের। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মৌলভীবাজার জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

 

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

See also  বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন ইউএনও তানজিলা তাসনিম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST