1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মণিরামপুরে দূর্নীতি করে জমি নামজারি চেষ্টা - News Of Bangla TV মণিরামপুরে দূর্নীতি করে জমি নামজারি চেষ্টা - News Of Bangla TV
July 29, 2026, 4:36 pm

মণিরামপুরে দূর্নীতি করে জমি নামজারি চেষ্টা

নূরুল হক মনিরামপুর প্রতিনিধি
  • Update Time : Thursday, July 16, 2026
  • 41 Time View

মণিরামপুরে ওয়ারেশ সনদে দাদা-দাদি ও বংশ পরিবর্তন করে ৩ একর জমি নামজারি চেষ্টা :ওয়ারেশ সনদে পরিবর্তিত দাদার বয়স ১১০ বছর, পিতার বয়স ১৩৪ বছর, জড়িত পৌর সচিব ও লাইসেন্স পরিদর্শক

 

যশোরের মণিরামপুর পৌরসভায় বংশ,দাদা ও দাদীর নাম পরিবর্তন করে ওয়ারেশ সনদ নিয়ে অন্যের এক একর ১৭ শতক জমি নামজারি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে নামজারি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে পৌরসচিব এবং লাইসেন্স পরিদর্শক ১০ লাখ টাকা ঘূষের বিনিময় প্রকৃত বংশ, দাদা ও দাদির নাম পরিবর্তন করে ওয়ারেশ সনদ দেন। সেই সনদের মাধ্যমে অন্যের তিন একর ১৭ শতক জমি নিজেদের নামে নামজারি করতে গিয়ে সহকারি কমিশনার (ভূমি)র কাছে এ জালিয়াতি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাযায়, মনিরামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অধিন কামালপুর গ্রামের মৃত আরফান আলীর মোল্যার ছেলে হোসেন আলী মোল্যার ঠটেকামালপুর মৌজায় ৩১৮ নং খতিয়ানে তিন একর ১৭ শতক (তিন’শ ১৭ শতক) জমি রয়েছে। হোসেন আলীর ওয়ারেশ রয়েছেন স্ত্রী আশরুপী বেগম, তিন ছেলে আলী আহমেদ, নুর মোহাম্মদ, তোফায়েল আহমেদ ও একমাত্র মেয়ে শামছুন্নাহার। হোসেন আলীর ছোট ছেলে স্থানীয় মসজিদের ইমাম তোফায়েল আহমেদ জানান, তার বাবা-মায়ের মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি তিন ভাই ও এক বোন ভোগ দখল করছেন।

কিন্তু একই গ্রামের মৃত কিয়াম উদ্দিন বিশ^াসের ছেলে মোহর আলী বাদি হয়ে নতুন ওয়ারেশ সনদ অনুযায়ি হোসেন আলী মোল্যার ৩১৮ খতিয়ানের তিন একর ১৭ শতক জমি তিনিসহ তার ৫ ভাই-বোনের নামে নামজারির আবেদন করেন গত ৭ জুন তারিখে।

মৃত কিয়াম উদ্দিনের নামে পৌরসভা থেকে ওয়ারেশ সনদ দেওয়া হয়েছে চলতি বছরের ১৯ মে। পৌর সচিব ও পৌর নির্বাহী কর্মকর্তা তফিকুল আলম স্বাক্ষরিত ওয়ারেশ সনদে উল্লেখ করা হয়েছে মোহর আলীর পিতা কিয়াম উদ্দিন বিশ্বাসের পরিবর্তে কিয়াম উদ্দিন মোল্যা। অর্থাৎ বংশ পরিবর্তন করা হয়েছে। হোসেন আলী মোল্যার স্ত্রী যদি মোহর আলীর দাদি হয়। সেক্ষেত্রে দাদির প্রকৃত নাম আশরুপী বেগমের পরিবর্তে সুখজান বিবি করা হয়েছে। অপরদিকে কিয়াম উদ্দিনের পিতার নাম উল্লেখ করা হয়েছে মৃত হোসেন আলী মোল্যা। ওই সনদে ছেলে কিয়াম উদ্দিনের বয়স দেখানো হয়েছে ১৩৬ বছর এবং পিতা হোসেন আলী মোল্যার বয়স ১১০ বছর। কিন্তু প্রকৃতপক্ষে মৃত কিয়াম উদ্দিন বিশ্বাস মৃত হোসেন আলী মোল্যার কোন ওয়ারেশ নয়। শুধু তাই নয়, হোসেন আলী মোল্যা বংশের এবং কিয়াম উদ্দিন বিশ্বাস কারিগর বংশের লোক।

সরেজমিন গিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে আলাপ করে জানাযায়, কিয়াম উদ্দিন ইতিপুর্বে কামালপুর গ্রামের সম্পত্তি বিক্রি করে স্বাধীনতার আগে পরিবার পরিজন নিয়ে ভারতে চলে যান। পরবির্ততে অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে জমি কিনে বসতবাড়ি নির্মানের পর বসবাস শুরু করেন। কামালপুর গ্রামের ট্রাক চালক বয়োবৃদ্ধ মকবুল হোসেন জানান, ইতিমধ্যে কিয়াম উদ্দিন বিশ্বাস ও তার স্ত্রী ফুলজান বিবির মৃত্যু হয়। কিয়াম উদ্দিনের ওয়ারেশ রয়েছে তিন মেয়ে কুলসুম বিবি, তারা বিবি, আকলিমা খাতুন, দুই ছেলে মোহর আলী ও ইজাহার আলী। এর মধ্যে মেয়ে কুূলসুম বিবি ও তারা বেগমের মৃত্যু হয়েছে।

হোসেন আলী মোল্যার ছোট ছেলে তোফায়েল আহমেদ জানান, মৃত কিয়াম উদ্দিনের ছেলে মোহর আলী তাদের জমি ফাকি দিতে বংশ ও দাদা-দাদির নাম পরিবর্তন করে। মেঝো ছেলে নূর মোহাম্মদ অভিযোগ করেন, তিনি জানতে পেরেছেন পৌর সচিব তফিকুল আলম ও লাইসেন্স পরিদর্শক অমিয় চক্রবর্তি ১০ লাখ টাকা ঘুষের বিনিময় ভুয়া ওয়ারিশ সনদ দিয়েছেন। এ ব্যাপারে নূর মোহাম্মদ বাদি হয়ে গতকাল বুধবার সহকারি কমিশনার (ভ’মি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লাইসেন্স পরিদর্শক অমিয় চক্রবর্তী কোন কথা বলতে রাজি হয়নি।

সহকারি কমিশনার (ভুমি) মাহির দায়ান আমিন জানান, ইতিমধ্যে মহোর আলীর নামজারীর আবেদন খারিজ করা হয়েছে। তবে বংশ ও দাদা-দাদির নাম পরিবর্তন করে ওয়ারেশ সনদ দেওয়ার ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, এতোবড় দূর্নীতির বিষয়ে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষিদের বিরু্েদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

See also  বদরগঞ্জে পৈতৃক জমি দখলের চেষ্টা ও নারী নির্যাতনের অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST