1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মাদ্রাসা প্রাঙ্গণে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি - News Of Bangla TV মাদ্রাসা প্রাঙ্গণে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি - News Of Bangla TV
September 14, 2026, 11:06 pm

মাদ্রাসা প্রাঙ্গণে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি

বিপ্লব সরকার, টাঙ্গাইল
  • Update Time : Saturday, June 20, 2026
  • 155 Time View

কালিহাতী উপজেলায় জোয়াইর মাদ্রাসা প্রাঙ্গণে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচী

 

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোয়াইর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার জোয়াইর গ্রামের একটি মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে কৃষ্ণচূড়া, বকুল, গন্ধরাজ, গোলাপ, বিভিন্ন প্রজাতির পাতাবাহারসহ নানান ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মাঝে বৃক্ষপ্রেম সৃষ্টি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ্ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডি.অপটম. মো:উজ্জল মিয়া, আবুল কাশেম সিকদার, সাংবাদিক শুভ্র মজুমদার,জোয়াইর নূর ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মোঃ সজীব হোসাইন, সেক্রেটারি আদিয়ান আহমেদ আজাদ আশিক আরো ছিলো মাদ্রাসার শিক্ষক মন্ডলি। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন বলেন, “আমরা চাই আমাদের কালিহাতী হোক সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশের একটি আদর্শ উপজেলা। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই। ভবিষ্যতেও আমাদের এই সবুজায়ণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সহ-সাধারণ সম্পাদক ডি.অপটম. মো:উজ্জল মিয়া বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের এই সময়ে বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল বিনিয়োগ। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তবে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

সবুজায়ণ সমাজ কল্যাণ সংস্থার এমন পরিবেশবান্ধব ও মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন।

See also  সন্তানকে শিক্ষার পাশাপাশি ধার্মিক হিসেবে গড়ে তোলার আহ্বান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST