1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৪টি দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - News Of Bangla TV মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৪টি দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি - News Of Bangla TV
October 28, 2026, 2:25 pm

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৪টি দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রুবেল হুসাইন
  • Update Time : Monday, September 7, 2026
  • 103 Time View

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৪টি দোকান, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রুবেল হুসাইন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের শেষভাগে মৌজপুর বাজারের ব্যবসায়ী মো. আসাদুজ্জামান বাবুর হাসান ভ্যারাইটিজ স্টোর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনের তীব্রতায় চারটি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—হাসান ভ্যারাইটিজ স্টোর, ইসলাম ট্রেডার্স, রমন বিশ্বাসের সেলুন এবং পাশের একটি টেইলার্সের দোকান। এসব দোকানের মালামাল, কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসান ভ্যারাইটিজ স্টোরে প্রায় ৮ লাখ, ইসলাম ট্রেডার্সে প্রায় ১০ লাখ এবং রমন বিশ্বাসের সেলুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া টেইলার্সের দোকানেও উল্লেখযোগ্য পরিমাণ মালামাল পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

See also  কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই মাস ধরে জীবন রক্ষাকারী উচ্চরক্তচাপে ঔষুধ নেই

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST