1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার - News Of Bangla TV রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার - News Of Bangla TV
October 28, 2026, 12:25 pm

রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

মশিউর রহমান রাজশাহী:
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 108 Time View

রাজশাহীতে জুয়া খেলার সময় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের ভেতরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়া গ্রামের মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০), রাজারহাতা (সিটি কলেজ) গ্রামের মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি বৌ বাজার গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে মোঃ খোকন (৫৪),

 

শিরোইল কলোনি (১ নম্বর গলি) গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে মোঃ হাবিবর রহমান (৬০), শিরোইল কলোনি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ আইনুল হক (৫০), শিরোইল কলোনি (৩ নম্বর গলি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল আলিম (৪৫), নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের মোঃ শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)।

 

সোমবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসসহ চারটি স্মার্টফোন, সাতটি বাটন ফোন, ৬৬ সেট প্লে-কার্ড এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ

See also  রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জমজমাট প্রধান অতিথি আব্দুল খালেক

আরও পড়ুন

রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

ফেজবুক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST