1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 888larrycarpenter284@gmail.com : lysadnin :
  3. 888wda22594@gmail.com : vsadnin :
রাজারহাট নাজিমঁখান বাছড়ায় তিস্তা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন - News Of Bangla TV
July 28, 2026, 5:50 pm

রাজারহাট নাজিমঁখান বাছড়ায় তিস্তা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 120 Time View

 

রতন রায়:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁ ইউনিয়নের হাসারপাড় এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, সরকারি প্রকৌশলী মাইদুল ইসলাম,উপজেলা এনসিপির আহবায়ক জমায়েত হোসেন খোকন। সাজ্জাদুর রহমান সাগর সদস্য সচিব রাজারহাট, উপজেলা শাখা এনসিপি, নাজিমখাঁন ইউনিয়ন এনসিপির আহ্বায়ক সাইফুর রহমান মন্ডল,সহ হাবিবুর রহমান, মুকুল মিয়া, জামায়াতে ইসলামী ইউনিয়ন সদস্য সচিব – আব্দুল্লা ইবনে সাইদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তিস্তা নদীর অব্যাহত ভাঙনের কারণে প্রতিবছর নদী তীরবর্তী মানুষের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে করে স্থানীয় মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ বলেন, “তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমাতে সরকার কাজ করে যাচ্ছে। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে গ্রহণ করা হবে। জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে আশা করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিস্তার ভাঙনে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঘরবাড়ি ও জমিজমা হারিয়েছেন। জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা কিছুটা আশাবাদী হয়ে উঠেছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন হলে এলাকার মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

See also  বড়াইগ্রামে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST