1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি - News Of Bangla TV রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি - News Of Bangla TV
October 27, 2026, 9:09 pm

রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

সিরাজুল ইসলাম নলডাঙ্গা নাটোর সংবাদদাতা
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 49 Time View
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চুরি যাওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

রাতের আঁধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি ও দিয়ারপাড়া গ্রামের সংযোগস্থলের একটি পিলারে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি হয়।

সূত্রে জানা যায়,১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১৪ অক্টোবর ভোর ৬টার মধ্যে যেকোনো সময় নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্তে এবং ৫ নম্বর ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামের শুরুর দিকে পিলারে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি অজ্ঞাতনামা ব্যাক্তিরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং চুরি যাওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মমিনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মিনাল বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে গ্রাহকদের মারাত্মক ভোগান্তির মুখে পড়তে হয়। এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া থানায় একটি লিখিত এজাহার বা এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান বলেন,এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে

See also  নিজে থেকেই পদত্যাগ করছি : ইশরাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST