1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় - News Of Bangla TV রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় - News Of Bangla TV
October 30, 2026, 5:50 pm

রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : Friday, October 30, 2026
  • 18 Time View

নতুন রক্তদাতা তৈরি এবং যুবসমাজকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে ২০০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খালপাড় এলাকায় নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন রক্তদাতা তৈরি এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করা। ক্যাম্পেইনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইফতেখার ভূঁইয়া রিদ্বীন ও মাহবুব আলম সাহেদ, সভাপতি আব্দুর রহমান আবিদ, সাংগঠনিক সম্পাদক মাহিম চৌধুরী শুভ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জায়েদ খান, যুব উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুজাইফা ইসলাম, সংগঠনের সদস্য মেহেদী চৌধুরী, দেলোয়ার আফ্রিদি, বিরাবো প্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আরমান মহসিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রহমান আবিদ বলেন, “আমরা বিশ্বাস করি, একজন সচেতন রক্তদাতা অন্য একজন মানুষের বেঁচে থাকার আশার আলো হতে পারেন। রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এ উদ্যোগের মাধ্যমে নতুন রক্তদাতা তৈরি হবে এবং মানবিক কাজে যুবসমাজ আরও বেশি সম্পৃক্ত হবে। তাই আসুন, রক্তের গ্রুপ জেনে রাখি, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসি এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করি।”

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের জনসচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

See also  ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST