1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ইনুর ১০ বছর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল চলতি সপ্তাহে - News Of Bangla TV ইনুর ১০ বছর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল চলতি সপ্তাহে - News Of Bangla TV
October 27, 2026, 9:05 pm

ইনুর ১০ বছর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল চলতি সপ্তাহে

ঢাকা ডেস্ক
  • Update Time : Sunday, October 4, 2026
  • 76 Time View
হাসানুল হক ইনু/ফাইল ছবি
হাসানুল হক ইনু/ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদেণ্ডর রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন।

রোববার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। চলতি সপ্তাহে এ আপিল করা হবে বলেও জানান তিনি।

 

ইনুর ১০ বছর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল চলতি সপ্তাহে

এর আগে গত ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ এনেছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর মধ্যে তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এগুলো প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর করে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তাকে একসঙ্গে ১০ বছর সাজা খাটতে হবে। আর অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে আসামিকে খালাস দেওয়া হয়।

ইনুর ১০ বছর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল চলতি সপ্তাহে

 

এটি ছিল সম্মিলিত দুই ট্রাইব্যুনালের ষষ্ঠ রায়। আর ট্রাইব্যুনাল-২ এর তৃতীয় রায়। এর আগে জুলাই হত্যার মানবতাবিরোধী অপরাধের পাঁচ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৬ জনের মৃত্যুদণ্ড হয়।

See also  নিজে থেকেই পদত্যাগ করছি : ইশরাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST