সাতক্ষীরার কালীগঞ্জে মাছের ঘেরে যুবকের মরদেহ,পরিবারের দাবি হত্যা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুরতলা মৎস্য সেট সড়ক সংলগ্ন বড় খালের মাথায় মাছের ঘের থেকে সঞ্জীব সরকার (৩০) নামে ১ যুবকের মরদহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে অভিযোগের তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সঞ্জীব সরকার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের গোপালচন্দ্র সরকারের পুত্র। মরদেহের শরীরের কপালে ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের দাবি চাচাতো ভাই ডালিম ও আনন্দের সাথে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে সঞ্জীবকে হত্যা করে মাছের ঘরের পাশে মরদেহ রেখে দিয়েছে। মৃত সঞ্জীব সরকারের বাবা গোপাল সরকার সহ পরিবারের সদস্যরা জানান প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৩০ জুন )রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে সঞ্জীব সরকার এবং তার বাবা গোপাল সরকার মৎস্য ঘেরে যায়। রাতে বাবা গোপাল সরকার বাড়িতে ফিরে আসলেও সঞ্জীব সরকার আর ফিরে আসেনি। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গভীর রাতে স্থানীয়রা তার নিজের মাছের ঘেরে পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে থানায় খবর দেয়। খবর পেয়ে সকালে থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার উপ পরিদর্শক আব্দুর রহিম সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।