1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
সাদমানের সেঞ্চুরি ব্যাটিং ব্যার্থতার পর বোলিংয়ে লড়াই - News Of Bangla TV সাদমানের সেঞ্চুরি ব্যাটিং ব্যার্থতার পর বোলিংয়ে লড়াই - News Of Bangla TV
October 29, 2026, 2:14 pm

সাদমানের সেঞ্চুরি ব্যাটিং ব্যার্থতার পর বোলিংয়ে লড়াই

সেলিম খান
  • Update Time : Thursday, October 29, 2026
  • 21 Time View
bd-cricket
bd-cricket

 

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরির পর ব্যাটিং ধসে ২৭২ রানে প্রথম ইনিংস শেষ হলেও বল হাতে জবাব দিয়েছে স্বাগতিকরা। জন ক্যাম্পবেলের ফিফটির পর তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে দিনের খেলা।

দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৩৮ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা। তেজনারায়ণ চন্দরপল ৪৩ এবং জাস্টিন গ্রিভস ১৫ রানে অপরাজিত আছেন।

সাদমানের পর তাওহিদ হৃদয় কোনো রান না করেই ফেরেন। আগের দিন পেশিতে টান লাগায় ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ফিরে এসে জশুয়া বিশপের বলে বোল্ড হন হৃদয়। এরপর মেহেদী হাসান মিরাজ ১৫, নাঈম হাসান ৫, হাসান মাহমুদ ৬ ও তাইজুল ইসলাম শূন্য রানে আউট হন। লিটন দাস অপরাজিত থাকেন ৩৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিক্যান পাঁচটি, শামার জোসেফ তিনটি এবং অভিষিক্ত জশুয়া বিশপ দুটি উইকেট নেন।

২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। হাসান মাহমুদের বলে ব্র্যান্ডন কিং ১৫ রান করে ফিরলেও জন ক্যাম্পবেলের দুটি ক্যাচ মিস করে বাংলাদেশ। প্রথমে নাঈম হাসান, পরে শরীফুল ইসলাম সুযোগ হাতছাড়া করেন। জীবন পেয়ে ক্যাম্পবেল তুলে নেন ফিফটি। তেজনারায়ণ চন্দরপালের সঙ্গে তার জুটিতে স্বস্তি ফিরেছিল ক্যারিবীয় শিবিরে।

See also  বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, বেঁচে থাকল বাংলাদেশের আশা

তবে চা-বিরতির পর খেলা শুরু হলে দৃশ্যপট পাল্টাতে থাকে। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর তৃতীয় সেশনে মাঠে নামে দুই দল। এরপর মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচে ৫৪ রানে ফেরেন ক্যাম্পবেল। এরপর স্পিনে আরও দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৩৬তম ওভারে কোনো রান না দিয়েই কাভেম হজ ও আমির জাঙ্গুকে ফিরিয়ে দেন বাঁহাতি এই স্পিনার। হজ করেন ৭ রান, জাঙ্গু ফেরেন শূন্য রানে। তাতে ৩৬ ওভারে ৪ উইকেটে ৯৭ রানে নেমে আসে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ দিকে তেজনারায়ণ চন্দরপাল ও গ্রিভস ইনিংস সামলানোর চেষ্টা করছিলেন। কিন্তু আলো কমে আসায় ফ্লাডলাইট জ্বালিয়েও খেলা চালানো সম্ভব হয়নি। আম্পায়াররা লাইট মিটারে আলো পরীক্ষা করে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। ফলে দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়।

 

বাংলাদেশ প্রথম ইনিংসে প্রত্যাশার চেয়ে কম রান করলেও বল হাতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে। ১৩৮ রানে পিছিয়ে থেকে হাতে ছয় উইকেট নিয়ে তৃতীয় দিন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST