1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
অনৈতিক সম্পর্ক ধুনট থানার এসআই প্রত্যাহার - News Of Bangla TV অনৈতিক সম্পর্ক ধুনট থানার এসআই প্রত্যাহার - News Of Bangla TV
September 12, 2026, 10:20 pm

অনৈতিক সম্পর্ক ধুনট থানার এসআই প্রত্যাহার

বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : Monday, July 13, 2026
  • 77 Time View
ধুনট থানার এসআই প্রত্যাহার
ধুনট থানার এসআই প্রত্যাহার

বগুড়ায় দায়িত্ব পালনে গিয়ে অনৈতিক সম্পর্ক, ধুনট থানার এসআই প্রত্যাহার!!

অভিযোগ তদন্তে গিয়ে প্রবাসীর পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে বগুড়ার ধুনট থানার এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ২১ জুন উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী তাঁর ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।

তদন্তের প্রয়োজনে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তদন্ত শুরু করেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে গত ১০ জুলাই পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী তার প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেন।
এর পরিপ্রেক্ষিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, “এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ পাওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

See also  কোটি টাকার ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST