1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
অভয়নগরে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন এমপি রনজিৎ রায়। - News Of Bangla TV অভয়নগরে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন এমপি রনজিৎ রায়। - News Of Bangla TV
September 13, 2026, 12:04 am

অভয়নগরে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন এমপি রনজিৎ রায়।

প্রনয় দাস অভয়নগর প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, July 6, 2022
  • 205 Time View

 

যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বলারাবাদ গ্রামের নিজের টাকায় রাস্তা করলেন এমপি রনজিৎ রায়। নতুন রাস্তা পেয়ে গ্রামবাসী যেমন উচ্ছ্বাসিত তেমনি কৃষি ও মৎস্য ক্ষেত্রে নতুন দ্বার উম্মোচিত হয়েছে।

এমপি রনজিৎ রায় দশ লাখ টাকা ব্যায়ে কোটা- বলারাবাদ গ্রামের রাস্তা সংস্কার কাজ করলেন। যুগের পর যুগ রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ে।

ফলে বেদভীটা, বলারাবাদ ও কোটা গ্রামের লোকজন সিমাহীন দূর্ভোগে পতিত হয়। চলতি বছরে মে মাসে গ্রামবাসী এমপি রনজিতের বাসায় উপস্থিত হয়ে তাদের দুঃখ দূর্দশার কথা বলেন। ওই দিন বিকালে তিনি রাস্তা পরিদর্শন করেন। পরের দিন তিনি আবারও ওই রাস্তায় উপস্থিত হয়ে অভয়নগর উপজেলা প্রকেীশলীকে ডাকেন। রাস্তার পরিমাপ করান।

অভয়নগর উপজেলা প্রকেীশলী সানাউল হক জানান, রাস্তা সংস্কারের জন্য এই মুহূর্তে প্রয়োজণীয় অর্থ নাই। এ সময় এমপি রনজিৎ রায় ঘোষণা করেন নিজের টাকায় এ রাস্তা করা হবে। ১০ লাখ টাকা ব্যায়ে জুন মাসে রাস্তা সংস্কার কাজ শুরু করেন এবং গতকাল মঙ্গলবার রাস্তার কাশ পরিসমাপ্তি হয়। নতুন রাস্তা হওয়ায় কৃষি ও মৎস্য ক্ষেত্রে মাইল ফলক দৃষ্টান্ত যেমন রচিত হয়েছে তেমনি যোগাযোগ ক্ষেত্রে নতুন দ্বার উম্মোচিত হয়েছে।

নতুন রাস্তা পেয়ে বলারাবাদের কৃষক হিরামন রায় বলেন, রাস্তার অভাবে বর্ষা মৌসুমে যদি কেউ মারা যেত তাদেরকে শবদাহ না করে জলে ভাসিয়ে দিতে হত। বেদভীটা গামের বাসিন্দা ইনসার আলী খা জানান, নতুন রাস্তা হওয়ায় তাদের উৎপাদি ফসল সহজে বাজার জাত করতে পারবে। কোটা গ্রামের মৎস্যচাষী হাফিজুর রহমান জানান, রাস্তা সংস্কার না করার তিন গ্রামের জনগন চরম ভোগান্তিতে ছিলো যুগের পর যুগ। এমপি রনজিত রায়ের হস্তক্ষেপে দির্ঘ বছর তার অবসান হয়েছে।

See also  মাদারীপুরের ডাসারে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ইউএনও এবং সৈয়দ শাখাওয়াত হোসেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST