1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
আকাশমনি-পারুলসহ বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ - News Of Bangla TV আকাশমনি-পারুলসহ বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ - News Of Bangla TV
October 28, 2026, 3:52 pm

আকাশমনি-পারুলসহ বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ

আশরাফুল ইসলাম
  • Update Time : Saturday, October 24, 2026
  • 36 Time View

দিনাজপুরে বনবিভাগের লাগানো আকাশমনি-পারুলসহ বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ

মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের লাগানো পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ৮ নম্বর কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বিটের অধীন জয়পুর মৌজার উবরার ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ওই এলাকার বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক চারাগাছ কেটে ফেলে। এর মধ্যে পারুল ও আকাশমণি গাছও রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রোপণ করা চারাগাছ এভাবে কেটে ফেলায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে জয়পুর মৌজায় পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

See also  ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST