1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার - News Of Bangla TV আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার - News Of Bangla TV
September 13, 2026, 2:44 am

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Monday, June 22, 2026
  • 60 Time View

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ
আদমদীঘি উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, লোহার সাবল, লাঠি, সোডা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় তারা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ করে এবং চেয়ার, আলমারি, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়।

উক্ত মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।##

See also  রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST