1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩ - News Of Bangla TV আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩ - News Of Bangla TV
July 29, 2026, 5:39 pm

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Monday, July 20, 2026
  • 20 Time View

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

 

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আদমদীঘি থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সান্তাহার লোকু পশ্চিম কলোনীর সামছুদ্দীনের ছেলে ফরহাদ হোসেন কে গ্রেপ্তার করা হয়।

একই রাতে পৃথক আরও দুটি অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সান্তাহার নতুন বাজার হাটখোলার মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেন এবং উপজেলার উৎরাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সালাম প্রামাণিক কে গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে সোমবার দুপুরে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

See also  নিখোঁজের ৫ দিন পর কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST