1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ঈদের শুভেচ্ছায় পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীর পাশে মনির বকশি - News Of Bangla TV ঈদের শুভেচ্ছায় পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীর পাশে মনির বকশি - News Of Bangla TV
September 12, 2026, 8:02 pm

ঈদের শুভেচ্ছায় পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীর পাশে মনির বকশি

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 144 Time View

 

নিজাম, লালমোহন (ভোলা) প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহাকে ঘিরে আনন্দ-উৎসবের আমেজে ভাসছে পুরো দেশ। এরই ধারাবাহিকতায় ভোলার লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পশ্চিম চর উমেদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনির বকশি।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন,
“ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা। সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত।”

তিনি আরও বলেন,
“আমি আন্তরিকভাবে কামনা করি, পশ্চিম চর উমেদ ইউনিয়নের প্রতিটি পরিবার যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে। মহান আল্লাহ তায়ালা সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও সুখে রাখুন।”

মনির বকশি সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, ঈদের শিক্ষা মানুষকে ত্যাগ, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দেয়। এই চেতনাকে ধারণ করেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় তিনি ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ, উন্নয়ন ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

See also  আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST