1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কামরুজ্জামান চৌধুরী - News Of Bangla TV উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কামরুজ্জামান চৌধুরী - News Of Bangla TV
September 13, 2026, 4:41 pm

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কামরুজ্জামান চৌধুরী

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি
  • Update Time : Thursday, June 25, 2026
  • 94 Time View

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মোঃ কামরুজ্জামান চৌধুরী উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

(২৫ জুন) বেলা ১২ টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করেন।

এসময় স্বাস্থ্য সচিবের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, কক্সবাজার জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. টিটু চন্দ্র শীল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পান্না আক্তার, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নুরুল হাসান এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও)-এর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।

পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তঃবিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্বাস্থ্যসেবার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উখিয়া হাসপাতালকে একটি মডেল উপজেলা হাসপাতালে পরিণত করা সম্ভব মর্মে মন্তব্য করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, সেবার অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচিব মহোদয়কে অবহিত করেন।

সচিব মহোদয়ের এ সফর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবার গুণগত উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

 

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব

See also  ঝিনাইদহে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST