1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়ায় ওসি মিজানুর রহমানের যোগদানের তৃতীয় দিনেই বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭ - News Of Bangla TV কলারোয়ায় ওসি মিজানুর রহমানের যোগদানের তৃতীয় দিনেই বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭ - News Of Bangla TV
September 13, 2026, 4:32 am

কলারোয়ায় ওসি মিজানুর রহমানের যোগদানের তৃতীয় দিনেই বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 32 Time View

কলারোয়ায় ওসি মিজানুর রহমানের যোগদানের তৃতীয় দিনেই বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এর যোগদানের তৃতীয় দিনেই বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামি এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৬ আসামি রয়েছেন। পরে গ্রেপ্তারকৃতদের রবিবার (২৩ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি হলেন মো. মনিরুল ইসলাম ওরফে মনির গাজী (৩২)। তিনি কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের মো. ফজর আলী গাজীর ছেলে।
এ ছাড়া জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—কলারোয়া থানার পাকুড়িয়া মাঠপাড়া এলাকার মো. মিজানুর রহমান (৩২), মোছা. রুবিনা খাতুন (৪০), মোছা. সুফিয়া খাতুন (৫৫) ও মোছা. রুপিয়া (৬০)। একই অভিযানে ব্রজবাকসা গ্রামের মোছা. লিপি বেগম (৪৩) ও অন্তরা খাতুন (৩৮)কেও গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নবাগত ওসি মিজানুর রহমান এর দায়িত্ব গ্রহণের পরপরই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

See also  মণিরামপুরে শ্যালক-ভগ্নিপতির পরিবারের সংঘর্ষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST