1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির - News Of Bangla TV কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির - News Of Bangla TV
October 28, 2026, 4:11 pm

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

কলারোয়া প্রতিনিধি
  • Update Time : Friday, August 7, 2026
  • 170 Time View

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করা, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাছাইকৃত দায়িত্বশীল নেতা, কর্মী অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে দারসুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক দিকনির্দেশনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান, শ্রমিক নেতা মাওলানা মতিউর রহমান এবং ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় “আনুগত্য ও পরামর্শ” শীর্ষক দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোনের সভাপতি প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।

আলোচকরা বলেন, ইসলামের দৃষ্টিতে শ্রম একটি মর্যাদাপূর্ণ ইবাদত। শ্রমিকদের নৈতিকতা, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। কুরআন-সুন্নাহর আলোকে গড়ে ওঠা আদর্শবান শ্রমিক সমাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য প্রতিটি কর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা, আনুগত্য, পারস্পরিক পরামর্শ এবং জবাবদিহিতার চর্চা করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শিক প্রশিক্ষণের বিকল্প নেই। সংগঠনের প্রতিটি জনশক্তিকে আত্মশুদ্ধি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক চেতনা জাগ্রত করার আহ্বান জানান তারা।

See also  কালীগঞ্জে মাদকাসক্তকে জেল, বাল্যবিবাহ বন্ধে বেরসিক ইউএনও,কনের বাবাকে জরিমানা

দিনব্যাপী শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST