1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়ায় ‘স্বপ্নচূড়া বেসিক নলেজ’ সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV কলারোয়ায় ‘স্বপ্নচূড়া বেসিক নলেজ’ সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV
September 11, 2026, 12:23 pm

কলারোয়ায় ‘স্বপ্নচূড়া বেসিক নলেজ’ সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 39 Time View

কলারোয়ায় ‘স্বপ্নচূড়া বেসিক নলেজ’ সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ায় ‘একাডেমিক নলেজ’ প্রাঙ্গণে ‘স্বপ্নচূড়া বেসিক নলেজ’ শীর্ষক এক বিশেষ সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, ক্লাসে নিয়মিত উপস্থিতি, নৈতিক চরিত্র গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

​সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক নলেজের পরিচালক মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক তৌহিদুর রহমান।​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর সরকারি টিচার ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ,প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক, সিনিয়র সহকারী শিক্ষক শওকত আলী, সহকারী শিক্ষক ইয়াসিন আলী, বিআরএনএস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েস আলী সিদ্দীক, সোনার বাংলা কলেজের প্রভাষক জাফরুল ইসলাম, বেড়বাড়ী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফারুক হোসেন এবং সাংবাদিক মাসুদ রানা।

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

​সমাবেশে বক্তারা বলেন, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়া ও সুশাসন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা অপরিসীম। কেবল পাঠ্যপুস্তকনির্ভর বিদ্যা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও সঠিক বেসিক নলেজ প্রদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

​অনুষ্ঠানে মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিন কৃতি শিক্ষার্থী—তোহা, শাহরিয়ার এবং অর্ক মজুমদারকে অতিথিবৃন্দ বিশেষ উপহার প্রদান করেন।

See also  কর্মব্যস্ত হয়ে উঠেছে অভয়নগরের কামারশালা।

​উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত ‘একাডেমিক নলেজ’ প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৮৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এবং ১২ জন দক্ষ শিক্ষক শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST