1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়ার দেয়াড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ - News Of Bangla TV কলারোয়ার দেয়াড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ - News Of Bangla TV
September 12, 2026, 6:55 pm

কলারোয়ার দেয়াড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 50 Time View

কলারোয়ার দেয়াড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বুধবার (১২ আগস্ট) কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সফরের শুরুতে তিনি ইউনিয়নের ত্রিমোহনী কাঠের ব্রিজ পরিদর্শন করেন। এ সময় জনসাধারণের চলাচলের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্রিজটি সংস্কারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বরাদ্দের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এরপর তিনি দেয়াড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল বারিক খানের স্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন। পরে খোর্দো বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে স্থানীয়দের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন।

মতবিনিময়কালে সম্প্রতি ফ্যামিলি কার্ড কার্যক্রমে অনিয়মের অভিযোগের বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ডসহ সরকারি কোনো কার্যক্রমে অনিয়ম হলে তা কঠোর হস্তে দমন করা হবে। জনগণের প্রাপ্য অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে বিকেলে খোর্দো বাজারের তিন রাস্তার মোড়ে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এ সময় তিনি জনসাধারণের দুর্ভোগ লাঘবে চলমান উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এ কে এম কুরবান আলী, দেয়াড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসেনসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

See also  কুতুপালং বাজারের বর্জ্য পরিস্কার করে ফের আলোচনা রুবেল সওদার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST