1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় - News Of Bangla TV কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় - News Of Bangla TV
September 13, 2026, 12:24 am

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 41 Time View

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় ওসির আহ্বানে কলারোয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে নবাগত ওসি মিজানুর রহমান কলারোয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ওসি মিজানুর রহমান বলেন, কলারোয়া উপজেলাকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খলামুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে নবাগত ওসিকে অবহিত করেন। পাশাপাশি পুলিশের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্য গোলাম রসুল, মোর্তাজা হাসান, রেজওয়ান উল্লাহ, জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, মিল্টন, আহসান উল্লাহ, সানবীন করিম সিয়ামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

See also  কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST