1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় আসামি মহসিন অস্ত্রসহ আটক - News Of Bangla TV কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় আসামি মহসিন অস্ত্রসহ আটক - News Of Bangla TV
July 30, 2026, 3:35 pm

কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় আসামি মহসিন অস্ত্রসহ আটক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
  • Update Time : Tuesday, June 23, 2026
  • 42 Time View

কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে মামলায় ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামি মহসিন অস্ত্রসহ আটক

 

 জমি দখলকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা, অস্ত্র-ঠেকিয়ে মারপিট, চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় ২৪ ঘন্টার মধ্যে অপর আসামি মহাসিনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এর আগে সোমবার শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের পুত্র আনিসুর রহমান নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এই নিয়ে ২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলো। মোবাইল ট্রাকিং এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে থানার উপ সহকারী পরিদর্শক আতিকুর রহমান কৃষ্ণনগর শ্মশান ঘাট এলাকা থেকে গ্রেফতার করে। ঐ সময় তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গিতে লুকানো অবস্থায় একটি শাটার গান জব্দ করে। গ্রেফতারকৃত মহাসিন কাগুজি (৩০) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির পুত্র। এর আগে অস্ত্রসহ গ্রেফতার হওয়া অপর আসামি আনিসুর রহমানের অন্যতম সহযোগী। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ নিজেদের কখনো সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের ছদ্মবেশে এলাকায় চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। সোমবার (২২ জুন) দায়ের হওয়া আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। থানায় সদ্য যোগদান করা নবাগত অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে সফল অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এর আগেও কৃষ্ণনগরে এএসআই আতিকুর রহমানের সফল অভিযানে ডাকাত ইয়ার আলী বাহার আলী চক্রকে অস্ত্র মাদক সহ আটক করে। ওই মামলায় ১ টি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি সহ আটক ডাকাত ইয়ার আলী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ম্যাজিস্ট্রেটের নিকটে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় । স্বীকারোক্তিতে মাদক ও অস্ত্র ব্যবসায়ী ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, রওশন কাগুজি, ইদ্রিসের নাম আসলেও তাদের গ্রেফতার না করায় প্রকাশ্যে ঘোরার অভিযোগ পাওয়া গেছে। এর আগে কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অমল মাস্টারের জমি দখলের জন্য রওশন কাগুজি ছাত্রলীগ নেতা নাসিরের নিকট থেকে ১ টি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি ১ লক্ষ ২০ হাজার টাকায় কেনে বলে স্বীকারোক্তি মুলক জবানবন্দীর সূত্রে জানা যায়। মামলার এজাহার সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২১ জুন) বাদী শংকরপুর গ্রামের আজীবর রহমান বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্র সন্ত্রাসী আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় অন্যান্য আসামিরা রাজগুল, পলাশ, মোহসিন অস্ত্র ,রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ওই সময় তার ডাক চিৎকারে পাশে বাজারের লোকজন আসা দেখে তারা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় সোমবার (২২ জুন ) কালিগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬ । এই সঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কৃষ্ণনগর এলাকায় ডাকাত ইয়ার আলী, বাহার আলী গ্রুপের সহযোগী হিসেবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অস্ত্রসহ সন্ত্রাসী মহাসিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার নবাগত অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম এ প্রতিনিধি কে জানান বাকি অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

 

See also  উখিয়ায় ৮২ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ

 

কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে মামলায় ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামি মহসিন অস্ত্রসহ আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST