1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
গোপালপুরে জিকেডিএ-এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত - News Of Bangla TV গোপালপুরে জিকেডিএ-এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত - News Of Bangla TV
September 12, 2026, 12:56 pm

গোপালপুরে জিকেডিএ-এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Saturday, September 5, 2026
  • 28 Time View

গোপালপুরে জিকেডিএ-এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (জিকেডিএ)-এর আয়োজনে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মো. রফিকুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।

অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট ও নগদ ৬৫০টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ ৩৫০ টাকা করে প্রদান করা হয়।

See also  মুগদা থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST